পরিচিতি
সম্পূর্ণ বিনামূল্যে
আপনার বায়োডাটা তৈরি করুন, জীবনসঙ্গী খোঁজা শুরু করুন
কয়েকটি সহজ ধাপে বায়োডাটা জমা দিন। যাচাইয়ের পর এটি প্রকাশিত হবে এবং আগ্রহীরা আপনার কাছে প্রস্তাব পাঠাতে পারবেন।
কীভাবে কাজ করে
চারটি ধাপে বায়োডাটা থেকে প্রস্তাব পর্যন্ত
- ০১
অ্যাকাউন্ট খুলুন
ইমেইল অথবা Google দিয়ে বিনামূল্যে নিবন্ধন করুন।
- ০২
ধাপে ধাপে তথ্য দিন
১২টি সহজ ধাপে আপনার বায়োডাটা পূরণ করুন, যেকোনো সময় থেমে আবার শুরু করা যায়।
- ০৩
যাচাই ও অনুমোদন
জমা দেওয়ার পর আমাদের টিম বায়োডাটা যাচাই করে প্রকাশ করে।
- ০৪
প্রস্তাব পাঠান ও পান
পছন্দের বায়োডাটায় প্রস্তাব পাঠান এবং আপনার কাছে আসা প্রস্তাবের উত্তর দিন।
বায়োডাটায় কী কী তথ্য দিতে হবে
পুরো বায়োডাটা ১২টি ছোট ধাপে ভাগ করা। প্রতিটি ধাপ আলাদাভাবে সংরক্ষণ হয়, তাই একবারে সব পূরণ করতে হয় না। যত বিস্তারিত ও সঠিক তথ্য দেবেন, মিল খুঁজে পাওয়া তত সহজ হবে।
- ১.সাধারণ তথ্য
- ২.ঠিকানা
- ৩.শিক্ষাগত যোগ্যতা
- ৪.পারিবারিক তথ্য
- ৫.ব্যাক্তিগত তথ্য
- ৬.পেশাগত তথ্য
- ৭.অর্জন
- ৮.বিবাহ সম্পর্কিত তথ্য
- ৯.প্রত্যাশিত জীবনসঙ্গী
- ১০.অঙ্গীকারনামা
- ১১.যোগাযোগ
- ১২.পর্যালোচনা
অনুমোদনের নিয়ম
- অভিভাবকের সম্মতি ছাড়া কোনো বায়োডাটা অনুমোদন করা হয় না। অভিভাবক নিজেও সন্তান বা নিকটাত্মীয়ের জন্য বায়োডাটা জমা দিতে পারেন।
- আইনি কারণে ১৮ বছরের কম বয়সী মেয়ে এবং ২১ বছরের কম বয়সী ছেলের বায়োডাটা অনুমোদন করা হয় না।
- জমা দেওয়ার ৩-৭ কার্যদিবসের মধ্যে যাচাই শেষ হয় এবং ফলাফল ইমেইলে জানানো হয়।
- অভিভাবকের নাম ও নম্বর সবার জন্য খোলা থাকে না; আপনি যার প্রস্তাব অনুমোদন করবেন, শুধু তিনিই তা দেখতে পাবেন।
- বিয়ের কথাবার্তা চললে বা বিয়ে হয়ে গেলে সেটিংস থেকে বায়োডাটা হাইড করুন, যাতে কেউ অকারণে পয়েন্ট খরচ না করেন।
- ভুল বা প্রতারণামূলক তথ্য দিলে বায়োডাটাসহ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।
ভিডিও নির্দেশনা
বায়োডাটা তৈরি থেকে প্রস্তাব পাঠানো পর্যন্ত, প্রতিটি ধাপ ভিডিওতে দেখে নিন।
বায়োডাটা তৈরি
মোবাইল দিয়ে পাত্রীর বায়োডাটা দেওয়ার নিয়ম
বায়োডাটা তৈরি
পাত্রের বায়োডাটা দেওয়ার নিয়ম
প্রস্তাব
প্রস্তাব (অনুরোধ) পাঠানোর নিয়ম
যোগাযোগ
অভিভাবকের যোগাযোগ তথ্য নেওয়ার নিয়ম
আজই আপনার বায়োডাটা তৈরি করুন
বায়োডাটা জমা দেওয়া সম্পূর্ণ বিনামূল্যে। অসম্পূর্ণ থাকলেও পরে এসে বাকি ধাপগুলো পূরণ করতে পারবেন।
বায়োডাটা তৈরি শুরু করুন